
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালা বদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিগত সরকারের লোগো সরিয়ে ফেলছে BJP। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বিগত সরকারের আমলে লাগানো বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলল বিজেপি নেতৃত্ব। এরপর সেই লোগো রাখা হল আবর্জনা স্তূপে। এইদিন আমাদের ক্যামেরায় এমনই চিত্র উঠে এলো। এই সম্পর্কে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌড়ি জানিয়েছেন সাধারণ মানুষের আবেদনেই এই লোগো সরানো হয়েছে।












Leave a Reply