আমরা প্রত্যেকদিন একটু একটু করে বুড়ো না হয়ে আরো একটু সুন্দর ও স্বাস্থ্যবান হবো! যোগা দিবসের প্রস্তুতি পর্বে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ লাইন মাঠে যোগ ব্যায়াম অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এই দিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা,জেলাশাসক বিজন কৃষ্ণা আই এ এস সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন আমরা প্রত্যেকদিন একটু একটু করে বুড়ো না হয়ে আরো একটু সুন্দর ও স্বাস্থ্যবান হবো! পাশাপাশি তিনি আরো জানিয়েছেন পুলিশ লাইনের সমস্ত আবাসিকরা এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন এই প্রস্তুতি পর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *