
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মালদা জেলা পুলিশ ও বৈষ্ণবনগর থানার ব্যবস্থাপনায় আজ বৈষ্ণবনগরে একটি বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো।
ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া ৷
এই কর্মসূচিতে এলাকার চারটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
র্যালিটি বৈষ্ণবনগর রায়পাড়া থেকে শুরু হয়ে কালিয়াচক ৩ ব্লক অফিস পর্যন্ত দীর্ঘ রাস্তা পরিক্রমা করে।র্যালিতে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের হাতে ছিল মাদকের কুফল এবং সচেতনতা সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন। আজকের এই রেলিতে উপস্থিত ছিলেন কালিয়াচক ৩ ব্লকের বিডিও বাপি হালদার বৈষ্ণবনগর থানার আইসি সুদীপ চক্রবর্তী ও অন্যান্য আধিকারিক সহ পুলিশকর্মী এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী ৷ রেলির কর্মসূচি শেষে কালিয়াচক ৩ ব্লক বিডিও অফিস হল রুমে বিভিন্ন মাদক বিরোধী কর্মসূচি, কুফল ও বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয় ৷
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাদকের কুফল সম্পর্কে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ-সবল সমাজ গড়ে তোলা। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে স্কুলপড়ুয়াদের এই সক্রিয় অংশগ্রহণ এবং পুলিশ ও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকেরা ৷












Leave a Reply