
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- রবিবার ছিল বিশ্ব আদিবাসী দিবস। এই দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় বিশ্ব আদিবাসী দিবস পালন করল ভারত জাকাত মাঝি পরগনা মহল। এই দিন গোয়ালতোড়ের বিভিন্ন এলাকায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সংগঠনের সদস্য-সমর্থকদের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ অংশগ্রহণ করেন। আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্য শিবলাল মুর্মু জানান, বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আদিবাসী সমাজের সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।











Leave a Reply