
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সনাতন ও বৈষ্ণব ধর্মাবলম্বী বর্ষাকালীন উৎসব শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন উৎসব।
দির্ঘ প্রায় ৬০ বছর ধরে গয়েশপুর শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরে উদযাপন হয়ে আসছে রাধাকৃষ্ণের ঝুলন উৎসব।
এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে মন্দীর প্রাঙ্গণ নতুন আলোয় সেজে ওঠে।
রাধাকৃষ্ণের প্রেম লিলা সহ বহু দেবদেবীর বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয় ভক্তদের মাঝে।
গয়েশপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলের ভক্ত প্রান মানুষ ছুটে আসেন মন্দির প্রাঙ্গণে।
এক সপ্তাহ ব্যাপী এই অঞ্চলের মানুষ খুব আনন্দ করে ঝুলন উৎসবে।রাধাকৃষ্ণের ঝুলন উৎসব সনাতন ও বৈষ্ণব ধর্মাবলম্বী একটি উৎসব।
সাধারণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয় , পূর্ণিমা তিথি পর্যন্ত ৫ দিন উৎসব পালিত হয়।
দ্বাপর যুগে বৃন্দাবনে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের সখা – সখীদের সঙ্গে দোলনায় দোলার বর্ষাকালীন প্রেম লিলাকে কেন্দ্র করে এই উৎসবের সূচনা হয়েছিল।












Leave a Reply