
মাদারিহাট, নিজস্ব সংবাদদাতা :- পূর্ব মাদারিহাট এলাকার একটি চা-বাগানে আটকে পড়া একটি গন্ডারের শাবককে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে চা-বাগানে কাজ করার সময় শ্রমিকদের নজরে আসে শাবকটি। চা-গাছের ঘন অংশের মধ্যে কোনওভাবে শাবকটি আটকে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
শাবকটিকে দেখতে পাওয়ার পরই বিষয়টি জানানো হয় বনদপ্তরকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। এরপর শুরু হয় শাবকটিকে নিরাপদে উদ্ধারের অভিযান।
ঘন চা-বাগানের ভিতর থেকে শাবকটিকে বের করে আনতে হাতির সাহায্য নিচ্ছেন বনদপ্তরের কর্মীরা। শাবকটির যাতে কোনওরকম ক্ষতি না হয়, সেদিকে বিশেষ নজর রেখেই চলছে উদ্ধারকাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন বনদপ্তরের সদস্যরা।












Leave a Reply