পুলিশ দিয়ে মহিলা-শিশুদের বার করে ঋণ খেলাপির বাড়ির দখল আধার ফাইনান্স কোম্পানি।

নিজস্ব সংবাদদাতা, কালনা, ৮ সেপ্টেম্বর- পুলিশ দিয়ে বাড়ির শিশু ও মহিলাদের টেনে বার করে দিয়ে ঋণখেলাপিদের বাড়ির দখল নিল আধার ফাইনান্স কোম্পানি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নাদনঘাট থানার পারুলডাঙ্গা গ্রামে। এই গ্রামের পরিমল হালদার এবং প্রতাপ হালদার নামের দুই ব্যক্তি ২০১৮ সালে বর্ধমানের আঁধার হাউসিং ফাইনান্স কোম্পানি থেকে ১০ লক্ষ ৭০হাজার টাকা ঋণ গ্রহণ করে। অভিযোগ ঋণগ্রহীতারা ঋণ নেবার পর ৫৪ মাস আধার ফাইন্যান্স কোম্পানির সঙ্গে কোন যোগাযোগ রাখেননি। সেই টাকা সুদে আসলে দাঁড়ায় ২৯ লক্ষ ৫৫ হাজার টাকা। কোম্পানি কালনা আদালতে মামলা করে ঋণগ্রহীতাদের বাড়ি দখল নেওয়ার আদেশ পায়। সেই আদেশ মোতাবেক মঙ্গলবার নাদনঘাট থানার পুলিশের সহযোগিতায় আধার ফাইন্যান্স কোম্পানির লোকজন বাড়ির দখল নিতে আসে। বাড়ির মহিলারা প্রথমে গেটের তালা খুলতে চাইনি, পরবর্তীতে পুলিশ গেট তালা ভেঙে প্রবেশ করে। সেই তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে শিশু এবং মহিলাদের পুলিশ দিয়ে বাড়ির গেটের বাইরে করে দেওয়া হয়। তারপরে উল্লেখিত ফাইন্যান্স কোম্পানির পক্ষ থেকে বাড়িটিকে সিল করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *