জলমগ্ন গয়েশপুর গ্রামের বেশ কিছু এলাকা, নিকাশি ব্যবস্থা নেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে তুলোধুনা বিজেপির!

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অতিবৃষ্টির কারনে গয়েশপুর ৮ নং ওয়ার্ড মাঠ পাড়ায় বেশ কিছু অংশ জলের নিচে।
জলমগ্ন কয়েকটি পরিবার।
জলে গ্রাস করেছে চাষের জমি । স্থানীয় সূত্রে জানা যায় ২০০০ সালের পর এবার প্রথম জলমগ্ন হয় গোটা এলাকা। আবারো যদি বৃষ্টি হয় তাহলে বিপদ আরো বাড়বে বলেই মনে করছেন স্থানীয়রা।
একদিকে পচা দূর্গন্ধ জল , তার মধ্যে পোকামাকড় নিয়ে জল যন্ত্রনায় দিন গুনছেন স্থানীয়রা।
এই গ্রামে হিন্দু, মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে।
তাদের দাবি যদি জল নিকাশি ব্যবস্থা করা হতো তাহলে এই জল যন্ত্রনায় পড়তে হতো না।
যদিও এই বিষয়ে স্থানীয় গয়েশপুর বিজেপি প্রাক্তন মন্ডল সভাপতি এই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে কাঠ গড়ায় তুলে তিব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই ওয়ার্ডের মানুষের সঙ্গে প্রতারণা করছে। ওয়ার্ডে কোন কাজ করেনি।
রাস্তা সহ জল নিকাশি ব্যবস্থার দিকে গুরুত্ব দেয়নি।
শুধু টাকা আত্মসাৎ করায় মগ্ন ছিলেন। তার ব্যার্থতার জন্য এই মানুষগুলো জল যন্ত্রনায় ভুগছেন।
আমরা খোঁজ নিয়েছি বিধায়ক গিয়েছিলেন খুব শীঘ্রই এই জল যন্ত্রনা থেকে মুক্তি পাবে এই অঞ্চলের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *