
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বেনাচাপড়ায় সংঘর্ষের ঘটনায় বড়সড় পদক্ষেপ পুলিশের। ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে বেশ কয়েকজন সিপিআইএম সমর্থক বলেও সূত্রের দাবি।
শনিবার বিকেলের পর বেনাচাপড়া এলাকায় সিপিআইএম নেতা সামেদ গায়েনের বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ঘটনাকে ঘিরে সিপিআইএম এবং বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়।
সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তিনজন বিজেপি কর্মী বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। চলছে নিয়মিত টহলদারি। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন। ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Leave a Reply