বালুরঘাট জেলা হাসপাতালে আহতদের চিকিৎসার খরচের দায়ভার নিলেন সুকান্ত মজুমদার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে একটি বেপরোয়া লরির ধাক্কায় প্রবেশদ্বারের তোরণ ভেঙে পড়ে। এই ঘটনায় একজন মহিলা ও একটি শিশু আহত হন।
আজ গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে জেলা হাসপাতালে আয়োজিত ‘স্বচ্ছতা অভিযান’ কর্মসূচিতে অংশ নিতে সেখানে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সাফাই অভিযানের পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান এবং তাঁদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তাঁদের চিকিৎসার সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *