
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গয়েশপুর পুর প্রশাসনের উদ্যোগে গয়েশপুর উৎসব বাড়িতে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।
প্রসঙ্গত রক্ত কৃত্রিম উপায়ে তৈরি করা যায় না।
বা কোন কলকারখানায় পাওয়া যায় না।
একজন মনুষ্য রোগীর প্রাণ বাঁচাতে প্রয়োজন রক্তদান।
সকল দানের মধ্যে রক্তদান অন্যতম।
গয়েশপুর পুর প্রশাসনের উদ্যোগে এদিন রক্তদান শিবির কার্যত রক্তদান উৎসবে পরিণত হয়।
গান্ধী মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা এগিয়ে আসেন এই রক্তদান উৎসবে।
গয়েশপুর অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল।
উপস্থিত ছিলেন গয়েশপুর পুর প্রশাসক ,পুর আধিকারিক এবং গয়েশপুর অঞ্চলের বিশিষ্ট সমাজ সেবক সহ বহু বিশিষ্টজনেরা।
নদীয়ার গয়েশপুর থেকে পিন্টু অধিকারী পি এম এন বাংলা।












Leave a Reply