
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহন দপ্তর। পশ্চিম মেদিনীপুর বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চন্দ্রকোনারোড ইউনিটের সহযোগিতায় মঙ্গলবার চন্দ্রকোনারোড শহরে আয়োজন করা হয় বর্ণাঢ্য পথ নিরাপত্তা সচেতনতা পদযাত্রার। চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ঢাকের মধুর আওয়াজে শুরু হয় সুসজ্জিত পদযাত্রা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পদযাত্রাটি পৌঁছয় শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড়ে। সেখানেই পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক পথসভা ও পথ চলতি সাধারণ মানুষ ও চালকদের মিষ্টিমুখ ও পানীয় জল বিতরণের মাধ্যমে শেষ হয় কর্মসূচি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা থানার ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত অফিসার সুব্রত সাউ,জেলা RTO সন্দীপ সাহা,MVI জিয়ারুল বাবু,বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা পিউ মন্ডল দে, সভাপতি বলদেব সাহা, দেবেশ দত্ত, সৌমিক কারক,অতিথি তন্ময় খাঁড়া-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। পথ নিরাপত্তা বিধি মেনে চলা, সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত এবং দুর্ঘটনা প্রতিরোধের বার্তা দেওয়া হয় এই পদযাত্রার মাধ্যমে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আগামী দিনেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।












Leave a Reply