কেশপুরের খেতুয়ায় রানিয়র ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে ৮ দলীয় টেনিস ফুটবল প্রতিযোগিতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুজোর আবহে খেলাধুলাকে কেন্দ্র করে উৎসবের মেজাজ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে। রানিয়র ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে কেশপুর ব্লকের খেতুয়া হাট সংলগ্ন ময়দানে আয়োজন করা হলো আট দলীয় ‘আগমনী কাপ’ টেনিস ফুটবল প্রতিযোগিতা। শনিবার সকালে এই প্রতিযোগিতার সূচনা হয়। এই প্রতিযোগিতায় কেশপুর ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী ব্লক থেকেও একাধিক টেনিস ফুটবল দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে এলাকার যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই মাঠে উপস্থিত হন বহু ক্রীড়াপ্রেমী মানুষ।
প্রতিযোগিতার শুভ সূচনায় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী উৎপল পাঁজা, বাবলু কোলে, সুকা রায়-সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে একত্রিত করা এবং এলাকার ক্রীড়া প্রতিভাকে উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, ‘আগমনী কাপ’ টেনিস ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে খেতুয়া এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *