হাওড়া বেলুড়ে ৬৭-এ বিকেপাল সর্বজনীন, মায়ের বোধনে এক মঞ্চে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ফুটবল প্লেয়ার উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা।

প্রকাশ কালি ঘোষাল. হাওড়া :- দেখতে দেখতে হাওড়া বেলুড়ে বিকেপাল সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো ৬৭ তম বছর পদার্পণ করল। সেই উপলক্ষে মায়ের বোধন অনুষ্ঠান উদযাপন ছিল চোখে পড়ার মতন।

এবারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল একেবারেই অন্যরকম। মায়ের উদ্বোধনে হাজির ছিলেন ক্রীড়া জগতের তারকারা। উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক স ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলার অ্যালভিটো ডি’কুনহা এবং মোহনবাগানের প্রাক্তন তারকা ফুটবলার হোসে রামিরেজ ব্যারেটো।

বাঙালি মানেই ফুটবল আবেগ। আর সেই আবেগের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগান। মাঠে যতই লড়াই হোক, মায়ের মণ্ডপে কিন্তু এবার এক হলেন দুই প্রধানের দুই তারকা। অ্যালভিটো এবং ব্যারেটোকে একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা। সব মিলিয়ে আবেগ আর উৎসবের মেলবন্ধন দেখা গেল বিকেপাল সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *