
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- কালীপুজোর আগে মদ্যপ চালকদের বিরুদ্ধে কড়া নজরদারি!
কালীপুজোর প্রাক্কালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে ফের তৎপর মালদা জেলা ট্রাফিক পুলিশ। উৎসবের মরশুমে পথ দুর্ঘটনা এড়ানো এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ অভিযান।মঙ্গলবার রাতে এমনই অভিযানের ছবি নজরে এল মালদা-নালাগোলা রাজ্য সড়কের আইহো বাসস্ট্যান্ড এলাকায়।সেখানে হবিবপুর থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে বাইক আরোহী থেকে শুরু করে চারচাকা গাড়ির চালকদেরও পরীক্ষা করা হয়। চালকরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কি না, তা জানতে ব্রেথ অ্যানালাইজার মেশিনের মাধ্যমে চালকদের পরীক্ষা করে দেখা হয় তারা মদ্যপ অবস্থায় রয়েছেন কি না।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোকে কেন্দ্র করে রাস্তায় যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি রাতের দিকে দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেই কথা মাথায় রেখেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া গতিতে যানবাহন চালানো এবং ট্রাফিক নিয়ম অমান্য করার বিরুদ্ধে কড়া পদক্ষেপের লক্ষ্যেই এই উদ্যোগ।












Leave a Reply