বেলদা স্টেশনে ট্রেনের ভিতর থেকে উদ্ধার দুটি অজগর, বাক্সের মালিকের খোঁজ নেই।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-ট্রেনের কামরার ভিতরে রাখা দুটি বাক্স ঘিরে চাঞ্চল্য! আর সেই বাক্স খুলতেই মিলল দুটি অজগর সাপ!
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রেল স্টেশনে ১৮০৩৮ নম্বর জাজপুর–খড়্গপুর এক্সপ্রেস ট্রেনের ভিতর থেকে উদ্ধার হয় সন্দেহজনক দুটি বাক্স। জানা গিয়েছে, ওই বাক্স দুটির ভিতরে রয়েছে দুটি অজগর সাপ। তবে বাক্স দুটির কোনও দাবিদারকে খুঁজে পাওয়া যায়নি।ঘটনার পর বিষয়টি জানানো হয় বেলদা রেঞ্জের বন দফতরকে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাক্স দুটির পাশাপাশি অজগর সাপগুলিকে বন দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। কোথা থেকে এল এই অজগর? কারাই বা ট্রেনের মধ্যে এই সাপগুলি নিয়ে যাচ্ছিল? তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। পুরো ঘটনার তদন্তে বন দফতরের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *