নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি:- অনুব্রত লুকোচুরি খেলছিলো, অনেক আগেই গ্রেফতার হওয়া উচিত ছিলো, এই টুকুই কোই লাম, জলপাইগুড়িতে হেসে বলেন বিমান বোস।
বৃহস্পতিবার জলপাইগুড়িতে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি এবং বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরামের ১১৪ তম আত্মবলিদান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসেন প্রবীণ সি পি আই এম নেতা তথা বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বোস।
সিপিএমের জেলা কার্যালয়ে প্রবেশের মুখেই, উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে অনুব্রত মন্ডলের গ্রেফতারি প্রসঙ্গে বলেন, অনেক আগেই এই গ্রেফতারি হওয়া উচিত ছিলো, তৃণমূলের ব্লক স্তর থেকে কাউন্সিলর এবং এম এল এ সবাই পদে বসেই সম্পদ বাড়ানোর জন্য।
অনুব্রতর দেহরক্ষির কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০ কোটির সম্পত্তি, এটা কি ওর, নাকি অনুব্রতর ভাগ আছে,,, এই টুকুই কইলাম এখন।












Leave a Reply