মালদহের বামনগোলা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পালিত হল রাখি বন্ধন উৎসব।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ– মালদহের বামনগোলা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পালিত হল রাখি বন্ধন উৎসব।শুক্রবার সকালে বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজে উৎসবটি পালিত হয়।এদিন রাখী বন্ধন দিবস উপলক্ষে ভাই বোনের সম্পর্কের রাখি বন্ধনের মধ্য দিয়ে দিনটিকে পালন করে। ছাত্র সংগঠনের নেতা কর্মীরা সহ পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। এবং আগামী দিনে সকল ধর্মের মানুষ একত্রিত ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে চলতে পারে সেই বার্তা দেন। এই দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি টোটন দাস ও অন্যান্য নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *