ঢাক কাঁধে নিয়ে বাজালো সাংসদ সৌমিত্র খাঁ।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ শুক্রবার বাঁকুড়ার বড়জোড়া ঢাক ঢোল পিটিয়ে পার্থ চ্যাটার্জী এবং অনুব্রত মন্ডলের প্রতিক্রিতি জালে জড়িয়ে সাজিয়ে পথে নামলো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ। এদিনের মিছিলে জোরে জোরে ‘ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর’ বলে গলা মেলাতে শোনা গেল বিজেপি নেতা কর্মীদের। এদিন সৌমিত্র খাঁকে ঢাক বাজিয়েও চড়াম চড়াম আওয়াজ করতে দেখা গেল। সৌমিত্র বাবু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, অনুব্রত বাবু অনেক মায়ের চোখের জল ফেলেছেন এবার সব বন্ধ,শুধু যে নেতা-মন্ত্রীরা এমনটাই নয় অনেক আমলারাও এর সাথে জড়িত আছে তাদেরকে টেনে আনা হোক এবং বিচার করা হোক।অনুব্রত মণ্ডল কে একাদশ দিলে হবেনা পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হয় কালীঘাটের বাড়ি থেকে তাই আসল মাথাকে টেনে আনা হোক।যখন সৌমিত্র বাবু কে প্রশ্ন করা হয় তৃণমূল নেতারা গ্রেফতার হলে মমতা ব্যানার্জি কেন চুপ থাকেন? তখন তিনি জানান,মমতা ব্যানার্জি এত নিচে নেমে গেছেন এখন তার নীতি হয়ে দাঁড়িয়েছে ‘কাজের বেলায় কাজী কাজ ফুরালোই পাজি’।

গরু পাচার কান্ডে সিবিআইের হাতে গ্রেফতার এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার কি হয় বা বিরোধিদের অবস্থানই বা কি থাকে সেটাই এখন দেখার বিষয়।

বাইট- সৌমিত্র খাঁ( সাংসদ, বিষ্ণুপুর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *