দাঁতন ভাগবতচরণ হাইস্কুল প্রাঙ্গণে রাখি বন্ধন উৎসব পালন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ক‍্যালেন্ডার মতে শুক্রবার পূর্নিমা। তাই আজকের দিনটিতেও পালিত হছে রাখীবন্ধন উৎসব,আর রাখিবন্ধনে এক অন্য বন্ধণ কর্মসূচির আয়োজন উচ্চ বিদ্যালয়ের। অনুজ বাঁধনে দুটি SSK স্কুল কে নিজের স্কুলের বাঁধনে বাঁধলেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
রাখিবন্ধনের দিন পশ্চিম মেদিনীপুরের দাঁতন ভাগবতচরণ হাইস্কুল এই কর্মসূচি নেই।বিদ্যালয়ের পার্শ্ববর্তী কৃষ্ণপুর চাতালপাড়া এসএসকে বিদ্যালয় ও কারকপুর এসএসকে বিদ্যালয়কে তারা নিজেদের বাঁধনে বাঁধেন। বিদ্যালয়ের বক্তব্য, এসএসকে বিদ্যালয় গুলিতে এখন ভর্তির প্রবনতা কমেছে।তাই এই বিদ্যালয়ের ছোট ছাত্রছাত্রীদের বৌদ্ধিক ও সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে তাদের পাশে থাকার অঙ্গিকার মাত্র।এদিন সংক্ষিপ্ত আয়োজনে বিদ্যালয় দুটিকে আনুষ্ঠানিকভাবে পাশে থাকার অঙ্গিকার নেওয়া হয়।বিদ্যালয়ের পক্ষ থেকে রাখি পরিয়ে দেওয়া হয় সকল কে।বৃক্ষরোপন ও জাতীয় পতাকা তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।
অনুজ বন্ধনে খুশি এসএসকে সহায়িকা থেকে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *