‘৯০ শতাংশ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে’, অন্নপূর্ণা যোজনা নিয়ে দাবি বিজেপি নেত্রী তানিয়া ভট্টাচার্যের।

দক্ষিণ 24 পরগণা, নিজস্ব সংবাদদাতা:- ভারতীয় জনতা পার্টি বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পক্ষথেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে শুভেচ্ছা জানাতে এদিন পদযাত্রার আয়োজন করা হয়।
পদযাত্রা শুরুর আগে শিব মন্দিরের পুজো দেওয়া হয়।
মন্দিরে পুজো দিয়ে গয়েশপুর ১৭ নং ওয়ার্ডে মহিলা মোর্চার উদ্যোগে পদযাত্রা করা হয়।
পদযাত্রায় উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার নেত্রী তানিয়া ভট্টাচার্য, তিনি বলেন আজ দুপুরের পর রাজ্যে ৯০ শতাংশ মহিলার অ্যাকাউন্টে অন্নপূনা যোজনার টাকা ঢুকছে, সেই কারনে মহিলারা যথেষ্ট খুশি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে এবং তার সুস্থতা কামনা করে মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করা হলো।
তানিয়া ভট্টাচার্য ছাড়াও অন্যান্য মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন,বৃষ্টি মাথায় নিয়ে মহিলা কর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *