উৎকর্ষ বিদ্যালয় অন্বেষণ পুরস্কার জেসিজিএস প্রাথমিক বিদ্যালয়কে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে আজ উৎকর্ষ বিদ্যালয় অন্বেষণ জুলাই ২০২২ অনুষ্ঠিত হলো সিউড়িতে। তাই এদিন দুবরাজপুর চক্রের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে সম্মাননা প্রদান করা হল গড়গড়া জগদীশ চন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়কে। এদিন বীরভূম জেলার জেলার ৩২ টি শিক্ষা চক্রের মধ্যে প্রত্যেক চক্রের একটি করে বিদ্যালয় জুলাই মাসের সেরা নির্বাচিত হয়। তাঁদেরকে একটি গ্লোব, একটি বিদ্যাসাগরের মূর্তি, একটি আমলকি চারাগাছ ও একটি করে শংসাপত্র দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ড. প্রলয় নায়েক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *