পুলিশের মদতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিদের আক্রমনের প্রতিবাদ সহ একাধিক দাবি নিয়ে রানীনগর থানা ডেপুটেশন কর্মসূচি করল বামেরা।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- পুলিশের মদতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিদের আক্রমনের প্রতিবাদ সহ একাধিক দাবি নিয়ে রানীনগর থানা ডেপুটেশন কর্মসূচি করল বামেরা। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের রানীনগরের মাছ বাজার এলাকা থেকে মিছিল হয় ধর্মতলা মোড় পর্যন্ত। মিছিল ঘিরে রয়েছে পুলিশি তৎপরতা। মিছিল শেষ করে ডাকবাংলো এলাকায় সভা করেন। তারপরেই থানাতে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দেই। দাবিগুলির মধ্যে রয়েছে, মিথ্যা মামলা বন্ধ করা, সাধারন মানুষদের থানায় ডেকে তৃণমূল দল করার জন্য চাপ সৃষ্টি করা, আগামী পঞ্চায়েত নির্বাচন শুষ্ঠভাবে করা সহ কয়েকদফা দাবিতে ডেপুটেশন জমা দেই। আজকের ডেপুটেশন ঘিরে মিছিলে উপস্থিত ছিলেন, রাজ্যের সিপিআইএম নেতা শতরুপ ঘোষ, জেলা সিপিআইএম নেতা জামির মোল্লা সহ একাধিক বাম নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *