রানাঘাট মুখ্য ডাকঘর থেকে জাতীয় পতাকা কিনলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- 15 অগস্ট 75তম স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয়দের কাছে অনুরোধ করেছেন প্রতিটা ভারতীয় বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে। 13 অগস্ট থেকে 15 অগস্ট পর্যন্ত সময়কালে হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনে জাতীয় পতাকা উত্তোলনের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।সেই হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনেই ভারতীয় ডাকঘরের তরফে মাত্র 25 টাকায় জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে রানাঘাট মুখ্য ডাকঘর থেকে জাতীয় পতাকা কিনলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রানাঘাট মুখ্য ডাক ঘরে আসেন। এদিন বিজেপি বিধায়ক বেশ কিছু জাতীয় পতাকা কেনেন। পাড়ায় পাড়ায় জাতীয় পতাকা দেওয়ার জন্যই তিনি পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা কিনেছেন বলে সংবাদ মাধ্যমকে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *