নদীয়া জেলার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে আজ রানাঘাট দক্ষিণপাড়া মোড়ে আয়োজিত হলো রাখি বন্ধন উৎসব।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা: – নদীয়া জেলার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে আজ রানাঘাট দক্ষিণপাড়া মোড়ে আয়োজিত হলো রাখি বন্ধন উৎসব। ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করতে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির এই শুভ উদ্যোগ। এদিনের এই মহতী অনুষ্ঠানে অংশ নেই রানাঘাটের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা পুরনাগরিকেরা। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় ও রানাঘাট পুরসভার কাউন্সিলরবৃন্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দক্ষিণপাড়া মোড়ে হওয়া এই রাখি বন্ধন উৎসব চলে বেশ কিছুক্ষণ। আয়োজিত হয় ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *