অভিনব রাখীবন্ধন জলপাইগুড়ির সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- অভিনব রাখীবন্ধন জলপাইগুড়ির সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে। খুদেদের মাঝে হাজির রইলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানও।
শুক্রবার সাতসকাল থেকেই শুরু কর্মযজ্ঞ। বিশেষ অনুষ্ঠানের কারণে মিড ডে মিলের মেনুতেও আজ রদবদল। পরিবেশন করে নিজেও ছাত্রীদের সাথে আহার সারলেন সংসদ চেয়ারম্যান লৈখ্যমোহন রায়। এদিন সকালে সংসদ চেয়ারম্যানকে বরণ করে নেন স্কুলের শিক্ষিকারা। তার হাতে রাখী পরিয়ে দেন শিক্ষিকা ও ছাত্রীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ছাত্রীরা। তাদের সাথে বসে আহার সারতে দেখা যায় শিক্ষক শিক্ষিকা ও সংসদ চেয়ারম্যানকে। এদিন মেনুতে ছিল লুচি,ছোলার ডাল আর পায়েস।তৃপ্তি সহকারে খান সকলে। পরে চেয়ারম্যান বলেন, এই স্কুলে এসে খুব ভালো লাগলো। রাখী সামাজিক মেলবন্ধনের কাজ করে থাকে। সকলকে মিলেমিশে থাকার বার্তাও দেয়। অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক অরূপ দে বলেন, এই কর্মসূচীতে চেয়ারম্যানকে পাশে পেয়ে তারা আপ্লুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *