নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- যে ভাবে দিনের পর দিন ঝাড়গ্রাম জেলায় বোমা আতঙ্ক গ্রাস করেছিল সাধারণ মানুষের মধ্যে তাতে তৎপর হয়েছিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। সামনে ১৫ই আগস্ট, সেই ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঝাড়গ্রাম জেলায় কোন দুষ্কৃতী যাতে নাশকতার ঘটনা ঘটাতে না পারে, তার জন্য তৎপর হলো ঝাড়গ্রাম জিআরপিএফ ও আরপিএফ এর রেল পুলিশ কর্মীরা। শুক্রবার ঝাড়গ্রাম স্টেশন সংলগ্ন টিকিট কাউন্টার থেকে শুরু করে যাত্রীদের ব্যাগ, সুটকেস এবং স্টেশনের ডাস্টবিন খেলার জায়গায় স্নিফার ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালায় ঝাড়গ্রামের জিআরপিএফ ও আরপিএফ পুলিশ কর্মীরা। ঝাড়গ্রামের জিআরপি এফএর ওসি ঈশ্বর মুর্মু জানান ১৫ই আগস্ট এর আগে ঝাড়গ্রাম ডিভিশনের সরডিহা, গিধনী সহ সমস্ত রেলস্টেশন এলাকায় এইভাবে তল্লাশি চালানো হবে,যাতে কোনো দুষ্কৃতী নাশকতার ঘটনা না ঘটাতে পারে তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে প্রতিটি স্টেশন এলাকাকে ১৫ই আগস্ট এর আগে। সেই সঙ্গে রেললাইনে ও তল্লাশি অভিযান চালানো হবে। রেললাইন এলাকায় থাকা কালভার্ট গুলিতে রেল পুলিশের কর্মীরা তল্লাশি অভিযান চালাবে। যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রেল পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে কড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতার ঘটনা রুখতে ঝাড়গ্রাম রেল স্টেশনে রেল পুলিশের তৎপরতা।












Leave a Reply