পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৭৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে একদিকে যেমন সাজসাজ রব গোটা দেশজুড়ে,ঠিক সেই সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে রেল সুরক্ষার্থে এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড রেলস্টেশন,শালবনি রেলস্টেশন এবং গড়বেতা রেল স্টেশনে বাঁকুড়া GRP হেড কোয়াটার এবং খড়গপুর GRP হেড কোয়ার্টারের বোম স্কোয়াড এবং ডগ স্কোয়াডের পক্ষ থেকে রেল স্টেশনে যাতে কোন নাশকতার ঘটনা না ঘটে তার জন্য স্টেশন চত্বরে চেকিং করা হয়, এইদিন টেশন সহ রেললাইনেও চেকিং করা হয়, এই সম্বন্ধে বাঁকুড়া GRP ইনচার্জ অনিমেষ বাউরি জানান এই ধরনের চেকিং আমাদের অব্যাহত রয়েছে, মূলত রেল এলাকায় যাতে কোন নাশকতার ঘটনা না ঘটে তার জন্য আমরা সর্বদাই তৎপর রয়েছি।
৭৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে একাধিক স্টেশনে তল্লাশি রেল সুরক্ষা বাহিনীর।












Leave a Reply