দুই দিনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়ায়,তদন্তে পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:–পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার একটি বেসরকারি গেস্ট হাউসে বছর ৩৬ এর সঞ্জয় জানা নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়া লোকটা এলাকায়, জানা গিয়েছে মৃতের বাড়ী পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। এলাকাবাসী সূত্রে খবর, জানা গিয়েছে দুইদিন আগেই মৃত্যু হয়েছে তার, দুদিনের পুরনো মৃতদেহ  স্থানান্তরিত করার সময় হাতেনাতে ধরা পড়ে, ঘটনা স্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ, উত্তেজিত জনতা গেস্ট হাউসটি কে ঘিরে ফেলে। এই ঘটনায় গেস্ট হাউসের মালিক কে আটক করে পুলিশ, পাশাপাশি ওই গেস্ট হাউসের গেটে সাময়িক ভাবে তালা দেয় পাঁশকুড়া থানার পুলিশ, এলাকাবাসীর দাবি, ওই হোটেলে অসামাজিক কাজকর্ম চলত। এই যুবককে প্রায় দুদিন আগেই খুন করা হয়েছে বলে অভিযোগ।এরপর ওই মৃতদেহ থেকে গন্ধ ছড়াচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। যদিও পুলিশ জানিয়েছে যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত হলে প্রকৃত রহস্য উদঘাটন হবে, ইতিমধ্যেই পুলিশের তরফে মৃত ব্যক্তির পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *