সালিশিসভায় মোবাইলে ছবি তোলার প্রতিবাদ করায় উল্টে বিচারপ্রার্থীদের মারধরের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  সালিশিসভায় মোবাইলে ছবি তোলার প্রতিবাদ করায় উল্টে বিচারপ্রার্থীদের মারধরের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। কাকাশ্বশুর ও শ্যালককে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্তদের ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপতালে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকচক থানার নারায়ণপুর এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম কাকাশ্বশুর জিয়াউল হক (‌৪৯)‌ ও শ্যালক আক্তারুল হক(‌৩০)‌। চার বছর আগে ভাইঝির বিয়ে হয় অভিযুক্ত খালেক শেখের সঙ্গে। বিয়ের কিছুদিন পর থেকে অত্যাচার শুরু হয়। অত্যাচার সহ্য করতে না পেরে মাস তিনেক আগে ভাইঝি চলে আসে বাড়িতে। শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিবাদের  মীমাংসা করার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় সালিশিসভা বসে। সেই সভায় অভিযুক্ত জামাই খালেকের এক আত্মীয় মোবাইলে ভিডিও করছিল। তার প্রতিবাদ করতে গেলে জিয়াউল ও আক্তারুলকে ব্যাপক মারধর করা হয়। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *