নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- দশ দিন নিখোঁজ থাকার পর অবশেষে ডুলুং নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম তারাপদ মান্ডি,তার বাড়ি জাম্বনি থানার রানীপাল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি দশ দিন ধরে নিখোঁজ ছিলেন। তবে শনিবার ওই ব্যক্তিকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত ফেকো ঘাট এলাকার ডুলুং নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা পুলিশকে খবর দিলে বেলিয়াবেড়া থানার পুলিশ গিয়ে ওই মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতনদের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে ঠিক কি কারনে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মৃত ব্যক্তির পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে জামবনি ব্লকের রানীপাল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদেহটি ময়নাতদন্তের পর পুলিশের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারের হাতে দেহটি তুলে দেওয়া হয়।
দশ দিন নিখোঁজ থাকার পর ডুলুং নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল বেলিয়াবেড়া থানার পুলিশ।












Leave a Reply