কান্দিতে অশোক চক্র ছাড়া জাতীয় পতাকা নিয়ে আজাদীকা অমৃত মহোৎসবের পদযাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  রবিবার মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জেমো ইন্দ্রতলা থেকে শুরু করে কান্দি বাস স্ট্যান্ড পর্যন্ত কান্দি শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবসের আগের দিন আজাদীকা অমৃত মহোৎসব পালন করা হলো ৭৫ ফুটের একটি জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করে, যদিও সেই জাতীয় পতাকায় অশোক চক্র ছিলনা। অশোক চক্র ছাড়া জাতীয় পতাকা নিয়ে কান্দিতে আজাদীকা অমৃত মহোৎসবের পদযাত্রা নিয়ে এবার সমালোচনার মুখে পড়তে হলো বিজেপি নেতৃত্বদের। কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার বলেন স্বাধীনতা আন্দোলনে বিজেপি নেতৃত্বদের ভূমিকা ছিল ব্রিটিশদের শক্তি বৃদ্ধি করে স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়া, ভারতের জাতীয় পতাকায় কি কি রং থাকা উচিত, পতাকার মধ্যে অশোক অশোক চক্র থাকা উচিত কিনা তাই তারা জানে না তাই তিনটে রঙের কাপড় সেলাই করে সেটাকে নিয়ে পদযাত্রা করেছে বিজেপি নেতৃত্ব, বিজেপির এই অশোক চক্র ছাড়া ভারতের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রার তীব্র ধিক্কার জানিয়েছেন কামদির বিধায়ক অপূর্ব সরকার। অন্যদিকে কান্দি শহর মণ্ডল বিজেপি সভানেত্রী বিনীতা রায় অশোকচক্র ছাড়া জাতীয় পতাকা নিয়ে তাদের পদযাত্রা করা নিয়ে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন এবং তার সাফাই মানুষ মাত্রই ভুল হয় তিনি তো কোন চুরি করেন নি, তৃণমূল নেতারা এখন তাদের দিকে আঙ্গুল তুলছে নিজেদের দোষ ভুল ঢাকার জন্য তাই মানুষ হিসেবে ভুল হতেই পারে বলে মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তির আগে কান্দির বুকে অশোক চক্র ছাড়া জাতীয় পতাকা নিয়ে বিজেপির পদযাত্রা এখন কান্দি বাসীর কাছে সমালোচনার মূল বিষয়বস্তু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *