সাতসকালে জঙ্গলে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

আবদুল হাই, বাঁকুড়াঃ একই কাপড়ে ফাঁস লাগিয়ে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।আর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসুদেবপুর জঙ্গলে। সূত্রের খবর আজ রবিবার স্থানীয় লোকজন প্রাতঃভ্রমনে বেরিয়ে দেখতে পান ঝুলন্ত অবস্থায় যুগলের মৃতদেহ।সাথে সাথে বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় যুগলের মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে মৃত যুগলের পরিচয় জানা যায়নি বলে জানা গেছে। বিষ্ণুপুর থানার পুলিশ মৃত যুগলের পরিচয় জানতে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *