সরকারী অন ডিউটি লেখা গাড়ীতে অস্ত্র সহ দুই দুষ্কৃতী গ্রেপ্তার।

সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ-শনিবার রাত্রি ১. ৩০ মিনিটে রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূম জেলার সদাইপুর থানার বাঁধেরশোল গ্রামের সন্নিকটে বক্রেশ্বর ব্রিজের গাড়ী চেকিং করার সময় সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া দেখতে পান একটি সুইফট্‌ ডিজায়ার চারচাকা গাড়ী যে গাড়ীতে ON DUTY, GOVT. OF WEST BENGAL লেখা ছিল। সেই গাড়িতে তল্লাশি করে একটি ওয়ান সার্টার পাইপ গান এবং ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। পাশাপাশি ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হল। তাঁরা সেখ মিজান (২৩) বাড়ি সিউড়ীর কেন্দুয়া ফকিরপাড়া এবং সেখ রাজা (২৫) হাড়াইপুর ডাঙ্গালপাড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাকা চেকিংয়ের সময় বাঁধেরশোল গ্রামের বক্রেশ্বর ব্রিজের কাছে তল্লাশি করে অস্ত্র সহ তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সিউড়ী থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিল বলে খবর। আজ তাঁদের সিউড়ি আদালতে তোলা হবে। যদিও তাঁরা আগে কোনো অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *