সুন্দরবনের হোটেল গুলো কে সতর্কবার্তা পুলিশের।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – ১৫ অগষ্ট দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দরবননের হোটেল গুলো কে সতর্কবার্তা জারি করলো ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ প্রশাসন।উল্লেখ্য সমগ্র সুন্দরবন এলাকার এক তৃতীয়াংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত। ফলে জল সীমানা অতিক্রম করে সন্ত্রাসবাদীরা পর্যটক সেজে হোটেল গুলোতে আশ্রয় নিতে পারে। আক্রমণ কিংবা নাশকতার ছক কষতে পারে। স্বাধীনতা দিবসের আগে কিংবা পরে যাতে করে সন্ত্রাসবাদীরা নাশকতার ছক কষতে না পারে তার জন্য হোটেল গুলোকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। বিশেষ করে কোন রকম সন্দেহভাজন ব্যক্তি যদি নজরে পড়ে তাহলে তৎক্ষণাদ থানাকে জানাতেই হবে।ঝড়খালি এলাকার সমস্ত হোটেল গুলো কে শনি ও রবিবার এমন চরম সতর্কতার নির্দেশ জারি করেছে ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *