পুলিশ-চিকিৎসক থেকে সাধারণ মানুষ, ফালাকাটায় রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা হিন্দু জাগরণ মঞ্চের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- শুক্রবার ফালাকাটা খণ্ড হিন্দু জাগরণ মঞ্চের মাতৃশক্তির পক্ষ থেকে ফালাকাটার বিভিন্ন প্রান্তে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এদিন সংগঠনের সদস্যরা ফালাকাটা থানা, ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল, এসএসবি ক্যাম্প-সহ বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশকর্মী, ডাক্তার, নার্স ও সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেন। রাখি বন্ধনের এই বিশেষ দিনে একে অপরের হাতে রাখি পরিয়ে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা তুলে ধরেন সংগঠনের সদস্যরা। বিভিন্ন কর্মস্থলে গিয়ে এইভাবে রাখি বন্ধন উৎসব পালন করায় উপস্থিত সকলের মধ্যেই উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।হিন্দু জাগরণ মঞ্চের মাতৃশক্তির পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *