ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক গৃহ বধূর ।

মুর্শিদাবাদ,নিজস্ব সংবাদদাতা:- ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক গৃহ বধূর । মৃত গৃহবধূর বাড়ি ভগবানগোলা থানার অন্তর্গত কানাপুকুর গ্রামে । পরিবার সূত্রে জানা যায় ওই গৃহবধু দিন দশেক আগে জ্বরে আক্রান্ত হয়। তারপর কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর রেফার করা হয় লালবাগ মুহুকুমা হাসপাতালে । সুস্থ হওয়ার পরে শুক্রবারের দিন ছুটি করে বাড়ি নিয়ে আসে ওই গৃহবধূকে। শনিবার আবার জ্বর আসলে ওই গৃহবধূকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে সেইখানে আজ রবিবার সকালে মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃত গৃহবধূর দেহ রবিবার বিকেলে এলো ভগবানগোলার বাড়িতে । মৃতদেহ বাড়িতে আসতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *