পূর্বরাগবশত এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ এলাকারই বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পূর্বরাগবশত এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ এলাকারই বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি। ঘটনাটি শান্তিপুর মৌচাক কলোনি এলাকার। জানা যায় আহত ব্যক্তির নাম উত্তম দেবনাথ, বয়স আনুমানিক ৫০ বছর। পরিবারের অভিযোগ, রবিবার সকাল ৯ টা নাগাদ ওই ব্যক্তি বাজার করে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই এলাকারই একদল দুষ্কৃতী তার ওপর হঠাৎ হামলা চালায়। এরপর লোহার বস্তু সহ লাঠি সোটা দিয়ে বেধড়ক মারধর করে ওই ব্যক্তিকে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই ব্যক্তি, যদিও রাস্তা জনশূন্য থাকায় পরিবারের লোকজন খবর পেয়ে ছুটে এসে আহত ব্যক্তিকে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে। পরিবারের অভিযোগ, বেধারক মারধর করার কারণে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এখন হাসপাতালের বেডেই শয্যশায়ী ওই ব্যক্তি। এই ঘটনায় রবিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় আহত ব্যক্তির পরিবার, এছাড়াও অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। পরিবারের দাবি বেশ কিছুদিন আগে এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওই ব্যক্তি প্রতিবাদ করেছিলেন, তার জেরেই আজ দুষ্কৃতীদের হামলা তার উপর। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *