এতদিন অনুব্রত মন্ডল চড়াম চড়াম ঢাক বাজাচ্ছিল আর গুড় বাতাসা নকুল দানা খাওয়াচ্ছিল, এখন জনতা গুড় বাতাসা নকুল দানা খাওয়াচ্ছে আর চড়াম চড়াম ঢাক বাজাচ্ছে : জগন্নাথ সরকার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গরু পাচার কাণ্ডে সিবিআই এর হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন সবে খেলা শুরু হয়েছে। এতদিন অনুব্রত মন্ডল চড়াম চড়াম ঢাক বাজাচ্ছিল আর গুড় বাতাসা নকুল দানা খাওয়াচ্ছিল, এখন জনতা গুড় বাতাসা নকুল দানা খাওয়াচ্ছে আর চড়াম চড়াম ঢাক বাজাচ্ছে। একই সঙ্গে তিনি বলেন পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মণ্ডল মূল মাথা নয়। তিনি দাবি করেন অবিলম্বে মূল মাথাকে গ্রেফতার না করলে রহস্য ভেদ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *