রাজ্যের দৃষ্টি আকর্ষণ করতে সংস্কার না হওয়া জলাশয় জাতীয় পতাকা দিয়ে ঘিরে দিলেন তৃণমূল কাউন্সিলর।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি পৌরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে সব দিক থেকে পিছিয়ে আছে বারো নম্বর ওয়ার্ড, এমনটাই মনে করেন তৃণমূল কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন।
ওয়ার্ডের মধ্যে রয়েছে একটি জলাশয়, যার সংস্কার হয়নি কয়েক দশক ধরে।
তবে এবারের পৌর নির্বাচনে তৃণমূল টিকিটে বারো নম্বর ওয়ার্ডে জয়ী হয়েই মনিন্দ্র বাবু এই জলাশয়টির সংস্কার করার জন্য জেলা থেকে রাজ্যে এমনকি মুখ্যমন্ত্রীকেও আবেদন করে আজ ক্লান্ত।
এবার আসন্ন ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাকালে এক অভিনব কায়দায় এই জলাশয় টির সংস্কারের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করার উদ্যোগ নিলেন, রবিবার জলপাইগুড়ি হাই স্কুলের পুকুর বলে পরিচিত অপরিছন্ন জলাশয়ের চার দিকে জাতীয় পতাকা লাগিয়ে, সবার নজর করার কারলেন আবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *