মালদা জেলার হরিশচন্দ্রপুর হাসপাতাল মোড় এলাকায় পথ দুর্ঘটনা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:-১৫আগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে তার আগের রাতে পথ দুর্ঘটনা। বাইকের সঙ্গে বলেরো পিক আপ ভ্যানের মুখোমুখী। আহত বাইক চালক এবং বাইকে থাকা আরও দুই জন। অপরদিকে দুর্ঘটনার পর স্থানীয় যুবকদের প্রহারে আহত বলেরো পিক আপ ভ্যানের চালক। এই নিয়ে উত্তেজনা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশচন্দ্রপুর হাসপাতাল মোড় এলাকায়। শহীদ মোড় থেকে মহেন্দ্রপুর দিকে দ্রুত গতিতে আসছিল বোলেরো পিক আপ ভ্যান গাড়িটি। উল্টো দিক থেকে আসছিল একটি বাইক। বোলারো ধাক্কা মারে বাইকে। ফলে আহত হয় বাইকে থাকা তিন যুবক। আহতদের নাম লিটন দাস, মিস্টু দাস, রাজু দাস। আহতদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের ডেলি মার্কেট এলাকায়। এদের মধ্যে বাইক চালক লিটন দাসের পা ভেঙে যায়। তিন জনকে নিয়ে যাওয়া হয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। এদিকে দুর্ঘটনার ফলে উত্তেজনা ছাড়ায় এলাকায়। এলাকার কিছু যুবক উত্তেজনার ফলে ব্যাপক মারধর করেন গাড়ির চালক কে। গাড়ির চালকের নাম শাহজাহান হুসেন। বাড়ি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ইসলামপুর গ্রামে। তাকেও গুরুতর আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও ভুল বুঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে।আলাপ আলোচনার মাধ্যমে সমগ্র ঘটনা নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে গোটা ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *