জলপাইগুড়ির দাদা ভাই ক্লাব এর উদ্যগে রক্ত দান শিবিরের আয়োজন।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতার বিশেষ দিনে বিভিন্ন কর্মসূচী নিয়েছেন জলপাইগুড়ির দাদা ভাই ক্লাব। বসে আঁকো থেকে সংবর্ধনা ।পাশাপাশি বৃহৎ আকারে রক্ত দান শিবিরের ও আয়োজন হয়েছিল। সোমবার দাদাভাই ,ক্লাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজের সাথে সাথে প্রতিবারের মতন একটি রক্ত দান শিবিরের আয়োজন করেছিল ক্লাবে।শিবিরটিতে এক শতাধিক মানুষের রক্ত সংগৃহিত হবার কথা জানিয়েছেন ক্লাব সম্পাদক তপন ব্যানাজী।রক্ত দিতে উ়ৎসাহ মানুষের ভিড় দেখা যায় এইদিন।জলপাইগুড়ি ব্লাড ব্যাংক শিবিরটি পরিচিলনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *