ওরা ডান্ডা দেখালে আমরাও ডান্ডা নিয়ে যাব মন্তব্য দিলীপ ঘোষের।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ- দলীয় কর্মসূচিতে দুর্গাপুর যাওয়ার পথে,বাঁকুড়া ধলডাঙ্গা মোড়ে বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন বাঁকুড়া ধলডাঙ্গা মোড়ে দলীয় কর্মকর্তারা উত্তরীয় এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেয় তাঁকে, পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শাসকদল যদি আমাদেরকে ডান্ডা দেখায় আমরাও ঠান্ডা দেখাবো চুপচাপ বসে থাকব না, আসন্ন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নামক দলটা থাকুক আগে তারপর মন্তব্য করবো।এদিন দিলীপ ঘোষকে অভ্যর্থনা জানাতে শতাধিক বিজেপি কর্মী সমর্থক হাজির হয়েছিলেন বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *