বাঁশ বোঝাই ভ্যানের পিছনে লরির ধাক্কায় জখম ভ্যানে থাকা এক দম্পতি।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-বাঁশ বোঝাই ভ্যানের পিছনে লরির ধাক্কায় জখম ভ্যানে থাকা এক দম্পতি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা থানার আট মাইল এলাকায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই দম্পতিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। পরিবার সূত্রে জানা যায় জখম দম্পতির নাম সনাতন মন্ডল ৫২। ও ভৌরবি মন্ডল ৪৫। তাদের বাড়ি গাজোল থানার বোলবাড়ি এলাকায়। জানা যায় এদিন সকালে মালদা থানার। ৮ মাইল এলাকায় শুক্রবার হাট বসে। সেই হাটে একটি ভ্যানে করে বাঁশ বোঝাই করে হাটে বিক্রি করতে আসছিলেন। আসার পথেই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা মারে তাতে আহত হয় দম্পতি। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *