জন্মাষ্টমীর দিন খুঁটি পূজার মাধ্যমে দেবীর আগমনী যাত্রার সূচনা করল মালদা সুকান্ত স্মৃতি সংঘ।

নিজস্ব সংবাদদাতা, মালদা,১৯ আগস্ট : জন্মাষ্টমীর দিন খুঁটি পূজার মাধ্যমে দেবীর আগমনী যাত্রার সূচনা করল মালদা সুকান্ত স্মৃতি সংঘ।
শুক্রবার সকালে মালদা শহরের মহানন্দা পল্লী এলাকায় সুকান্ত স্মৃতি সংঘ প্রাঙ্গনে ঢাক কাসর বাজিয়ে খুঁটি পূজার আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ।
উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার, সম্পাদক উদয় মজুমদার সহ অন্যান্য ক্লাব সদস্যরা।
এই বিষয়ে ক্লাব সভাপতি দুলাল সরকার জানান, ৪৪ বছরে পা দিয়েছে ক্লাবের পুজো। এবছর তাদের থিম মিশরের পিরামিড।
পিরামিডের গায়ে থাকবে বিভিন্ন ছবি। জীবন্ত উট রাখা হবে পূজা মন্ডপে। দর্শনার্থীদের নজর কাটতে পিরামিডের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরা হবে মন্ডপে।
খুঁটি পূজার মাধ্যমে মন্ডপ তৈরীর প্রস্তুতি শুরু হয় শুক্রবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *