নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ– মাঠে পরে রয়েছে ইট, বালি, তারই মধ্যে খুটি পুজো সম্পন্ন হলো সমাজ পাড়া সার্বজনীন দূর্গাপূজা কমিটির।
শুক্রবার যথারীতি নিয়ম নিস্টার সাথে জলপাইগুড়ি শহরের অন্যতম সমাজ পাড়া সার্বজনীন দূর্গা পুজোর শুভারম্ভ হলো খুটি পুজোর মধ্যে দিয়ে, যদিও এবার পূজার স্থানটিকে প্রাচীর দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু করেছে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের জলপাইগুড়ি শাখা, যার ফলে খুটি পুজোর স্থলে ইতিমধ্যেই পড়েছে নির্মাণ সামগ্রী।
যদিও এবারের সাড়ে ছয় লক্ষ টাকা বাজেটের ৬৮ তম দূর্গা পুজোর আয়োজন প্রসঙ্গে কমিটির সহ সভাপতি শান্তুনু বোস জানান, এবারেও জলপাইগুড়ি বাসির জন্য বিশেষ আকর্ষণ থাকছে, পাশাপাশি মাঠ নিয়ে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের সঙ্গে একটি আলোচনা ও ইতিমধ্যেই হয়েছে।












Leave a Reply