শিক্ষিকা অপহরণে গ্রেপ্তার কামাল হোসেনের কঠোর শাস্তির দাবী জানান।

কোচবিহার, ২০ আগস্টঃ গতকাল শিক্ষিকা অপহরণের গ্রেপ্তার হয়েছে তৃনমূলের যুব নেতা কামাল হোসেন। সেই অভিযুক্ত কামাল হোসেনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এসপি অফিসে স্মারকলিপি দিলো বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ। এদিন তারা কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে ওই স্মারকলিপি প্রদান করেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের কোচবিহার জেলা কমিটির সম্পাদক তপন কুমার ভৌমিক, জেলা সভাপতি অচিন্ত দাস, সুমন কর্মকার, সঞ্জয় মোদক সহ আরও অনেকে।
তাঁদের দাবী, মাথাভাঙ্গা ১ নং ব্লকের খাটেরবাড়ি এলাকার এক শিক্ষিকাকে অপহরণ করেন। ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত তৃনমূলের যুব নেতা কামাল হোসেন। অভিযুক্ত কামাল হোসেনের যাতে দৃষ্টান্তমুলক শাস্তি হয় সেই দাবিতে আজ এসপি অফিসে স্মারক লিপি দেওয়া হল। আর যদি শাসক দলের ওই নেতার শাস্তি না হয় তাহলে আমরা এসপি অফিস ঘেরাও করব বলে জানিয়েছেন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের কোচবিহার জেলা কমিটির সম্পাদক তপন কুমার ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *