কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প খতিয়ে পাঁশকুড়াতে হাজির কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প সরজমিনে খতিয়ে দেখতে সোমবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের পূর্ব গুড়তলা গ্রামে আদিবাসী পল্লীতে এলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এই দিন দুপুরে আসেন পাঁশকুড়ার পূর্ব গুড়তলা গ্রামে।সেখানে একটি সভা করেন আদিবাসী মানুষজনদের সাথে। এরপর কয়োকটি আদিবাসী পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজ নেন। কেন্দ্র সরকারের প্রকল্পগুলি পাচ্ছেন কিনা আদিবাসী পরিবারের মানুষজনেরা, মূলত আবাস যোজনার বাড়ি বা কিষান নিধি প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্পের আয়তায় কেন আসছেন না আদিবাসী মানুষজনেরা সুবিধা থেকে বঞ্ছিত সে বিষয়গুলি কেদ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী খোঁজ নেন। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান এখনো পর্যন্ত যেসব পরিবার এই প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে সেই সব পরিবারের সাথে কথা বললাম এবং কেন সেই সব সুবিধা থেকে এনারা বঞ্চিত রয়েছে সেই সব খতিয়ে দেখার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *