নবনিযুক্ত মহিলা ব্লক সভানেত্রীদের নিয়ে প্রথম সাংগঠনিক সভা কোচবিহারে।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে নবনিযুক্ত মহিলা ব্লক সভানেত্রীদেরকে নিয়ে প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো কোচবিহার শহরের অতিথি নিবাসের হল ঘরে। এদিনের এই সভায় আগামী ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন সহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে বিশেষ আলোচনা করা হয় এদিন।
এদিনের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ভারপ্রাপ্ত উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন ও তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুশ্চিমিতা দেব শর্মা সহ নবনিযুক্ত ২২টি ব্লকের মহিলা সভানেত্রীরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, মহিলা সংগঠনের কিছু ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতি তাকে যাতে আমরা আরও ভালো মতন মেরামত করে সংশোধন করতে পারি সেই বিষয়ে লক্ষপাত রয়েছে, তাছাড়াও লক্ষীর ভান্ডার হওয়ার পরে মহিলারা আরো ভালো করে মিটিং মিছিল করতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *