কল আছে কিন্তু জল নেই, ক্ষোভে ফুসছেন গ্রামবাসী ।

আবদুল হাই, বাঁকুড়াঃ কল আছে, কিন্তু জল নেই। জলের যোগান না থাকায় বিকল হয়ে পড়ে রয়েছে সেগুলি। নিরুপায় হয়ে এক কিলোমিটার বেশি দূর থেকে জল আনছেন এলাকাবাসী। এই ছবি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের পাঁকতোড় গ্রামের। একদিন-দুদিন নয়, প্রায় ২ মাস জল নেই এলাকায়। ফলে প্রায় ২০০ পরিবার পানীয় জলের সংকটে রয়েছে। জনাযায় জলে আয়রনের পরিমাণ বৃদ্ধির কারণে পানীয় জলের সংকট এলাকায়। অভিযোগ, গ্রামের একমাত্র পানযোগ্য নলকূপে গত বছর চার আগে স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি সৌরবিদ্যুৎ প্রচলিত সাম মার্সিয়েল লাগানো হয় । এবং তা দিয়ে জল উঠতো ট্যাংকে , আর সেই জল ট্যাপ কলের মাধ্যমে সরবরাহ হতো গ্রামে। কিন্তু দীর্ঘদিন ধরে সেটিও অকেজো হয়ে পড়ে আছে। তারপর থেকে আর মেরামত করা হয়নি । ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা।
দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে সাম মার্সিয়েলটি। জল আনতে যেতে হচ্ছে অনেক দূরে, দাবি বাসিন্দাদের। বাসিন্দারা বলছেন, স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সব জায়গায় সমস্যার কথা বারংবার জানিয়েও সমস্যার সুরাহা হচ্ছে না। আশ্বাস মিলছে। কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। এক কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে হচ্ছে গ্রামে।

যদিও এবিষয়ে গঙ্গাজল ঘাঁটি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জীতেন গরাই জানান, অবিলম্বে জল সরবরাহের ব্যবস্থা করা হবে ঐ গ্রামে ‌ । 


তবে এখন দেখার বিষয়, কখন এই কলের মেরামতি হয় এবং গ্রামের মানুষজন পানীয় জল পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *